চুক্তির পুরো টাকা নিয়েও শাকিবের দাবি আরও ৬০ লাখ!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬ এএম

মুক্তির অপেক্ষায় বদিউল আলম খোকন পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘আগুন’। এরইমধ্যে শোনা গিয়েছিল পরিচালকের ‘নীল দরিয়া’ নামে আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব। কিন্তু অবশেষে নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও এই সিনেমায় কাজ করছেন না ঢাকাই ছবির শীর্ষ নায়ক। জানা গেছে, শাকিবের দাবি করা বাড়তি পারিশ্রমিকে কাজটি করতে রাজি হননি প্রযোজক। ইতোমধ্যে পারিশ্রমিক বাবদ নেওয়া ৪০ লাখ টাকাও প্রযোজককে ফেরত দিয়েছেন শাকিব। শোনা গিয়েছিল, এতে নায়কের বিপরীতে জুটি বাঁধছেন অপু বিশ্বাস।

গত ঈদুল ফিতরের আগে এই ঘটনা ঘটে। নতুন ছবি ‘নীল দরিয়া’তে শাকিব খানকে চূড়ান্ত করেন পরিচালক বদিউল আলম খোকন। সে সময় সাইনিং পারিশ্রমিক বাবদ ৪০ লাখ টাকাও দেওয়া হয় শাকিবকে। ছবিটির শুটিং শিডিউল ছিল ২০ জুলাই থেকে। এর আগে ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলেপল্লীতে লোকেশন দেখেন পরিচালক। লোকেশন দেখার একটি ভিডিও পরিচালকের ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছিল।

পরিচালক তখন শুটিংয়ের প্রস্তুতি নিলেও ‘প্রিয়তমা’ ছবির কারণে পিছিয়ে যায় ‘নীল দরিয়া’। এরপর ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ মুক্তি পেলে দেশ-বিদেশে ব্যাপক সাফল্য পায় ছবিটি। এরপর শাকিব খান তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দেন। কয়েক মাস আগেও ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে ছিল শাকিবের পারিশ্রমিক। ‘প্রিয়তমা’ মুক্তির পর এখন ছবিপ্রতি চাইছেন ১ কোটি টাকা। আর এতেই আটকে গেছে ‘নীল দরিয়া’ ছবিটি। শতভাগ পারিশ্রমিক নিয়েও ছবিটি করতে চাইছেন না শাকিব খান। এখন ‘নীল দরিয়া’ বানাতে গেলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ যোগ করে দিতে হবে—এমনটিই দাবি করছেন শাকিব খান।

বদিউল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা যখন টাকাটা শাকিব খানকে দিই, ওই সময় ৩৫ থেকে ৫০ লাখের মধ্যে পারিশ্রমিক ছিল শাকিবের। আমরা বরং বাড়িয়ে ৪০ লাখ টাকা দিয়েছিলাম। ২০ জুলাই থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন। সেভাবে লোকেশনসহ শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল আমার। কিছুদিন পর হঠাৎ করেই শাকিব জানান, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে পরে এই ছবি করবেন। আমিও মেনে নিলাম। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়ে গেল। শাকিব মত পাল্টালেন, পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আগের চূড়ান্ত করা পারিশ্রমিকেও এখন কাজ করতে চাইছেন না। এখন তাঁকে নিয়ে কাজ করতে হলে আগের ৪০ লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও ৬০ লাখ দিতে হবে। মোট এক কোটি। কিন্তু আমরা যখন তাঁর সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত করি, তখন যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই তাঁকে চূড়ান্ত করেছিলাম।’

বদিউল আলম খোকনেরর সঙ্গে শাকিব খান। ছবি: খোকন/ফেসবুকএই পরিচালক আফসোস করে বললেন, ‘এখন নতুন কোনো ছবিতে চুক্তি করতে সে এক কোটি বা দুই কোটি নিতেই পারেন। সেটি তাঁর একান্ত নিজের ব্যাপার। কিন্তু আমরা তো আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি তাঁকে। এখন শাকিব আমাদের ছবির টিমের সঙ্গে এই দাবি করতে পারেন না। এটি তাঁর নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটি অন্যায়।’

এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি ঢাকাই ছবির এই নায়ক।

এর আগে পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে প্রচুর ছবিতে কাজ করেছেন শাকিব খান।  এর মধ্যে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ এক ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর