টলিউডের পর ফারিণের আরও এক চমক! 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম

সুসময়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল দিয়েছেন টলিউডে তাঁর নতুন সিনেমা ‘পাত্রী চাই’য়ের চমক, এবার জানা গেল এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে। আগামী ২১ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই ফিল্ম। 

‘পুনর্মিলনে’ প্রসঙ্গে এই নির্মাতা বলেছিলেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার আমার গল্পটি কাজিনদের বন্ধুত্ব নিয়ে। আমাদের ফান, ফূর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।’

মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশ্যে এলে আরিয়ানের এই কথারই আভাস মেলে। যেখানে অভিনয়শিল্পীদের হাসি-আড্ডা-উচ্ছলতা বিশেষভাবে নজর কেড়েছে দর্শকের। এই টিজারেই জানা যায় সিনেমাটির মুক্তির বিষয়ে।

এদিকে, নিজ অভিনয় গুণে দর্শককের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। নতুন এই কাজটি নিয়ে তাঁর ভাষ্য, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে।’

পুনর্মিলনে ওয়েব ফিল্মের দৃশ্যে সিয়াম-ফারিণ। ছবি: ফেসবুক/চরকি

কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা সিয়াম আহমেদও। এই সিনেমায় অভিনয়ের খবরে তিনি বলেছিলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প। ফিরে আসার গল্প দেখানো হয়েছে এতে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তাঁর সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

সিয়াম-ফারিণ ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

অন্যদিকে, মঙ্গলবার প্রকাশ্যে এসেছে তাসনিয়া ফারিণের নতুন ছবির খবর। কলকাতার বিপ্লব গোস্বামীর ছবিতে অভিনয় করতে চলেছেন এই ঢাকাই অভিনেত্রী। ছবির নাম ‘পাত্রী চাই’। এতে অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের অর্জুন চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর