সিয়ামের ‘রাক্ষস’ চমক, চতুর্থ সপ্তাহে ছাড়িয়ে গেল অর্ধশত হল

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি; যা স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস বাড়িয়েছে হল মালিকদের।

চমক এখানেই শেষ নয়। চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটির হলসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, বর্তমানে সারা দেশের ৫৫টি হলে চলছে রাক্ষস। 

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও পা রাখছে ছবিটি—ইতালিতে চলছে প্রদর্শনী, আর আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

রাক্ষস মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। বিশেষ আকর্ষণ হিসেবে একটি গানে দেখা গেছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক-কে।

চতুর্থ সপ্তাহেও দর্শক সাড়া নিয়ে আশাবাদী পরিচালক মেহেদি হাসান হৃদয়। তার মতে, ভালো সিনেমা ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেয়। শুরুর দিকে মাল্টিপ্লেক্সে শো কম থাকায় অনেক দর্শক সিনেমাটি দেখতে পারেননি, কিন্তু এখন দেশজুড়ে বিস্তৃত হওয়ায় সেই চাহিদা পূরণ হচ্ছে।

বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা ও মুম্বাইয়ে হয়েছে রাক্ষসের শুটিং। এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা; এর আগে ‘বরবাদ’ দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

সব মিলিয়ে বলা যায়, সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়াচ্ছে রাক্ষস। আর চতুর্থ সপ্তাহেও এর এই দৌড় থামার কোনো লক্ষণ নেই।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর