ভারতের ওটিটিতে মোশাররফ হচ্ছেন ঠাকুর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ এএম

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’। ১৯৪০ সালে প্রকাশিত এ উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। যিনি মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। বেচু চক্কত্তির খাবারের হোটেলে মাসে ৭ টাকা বেতনে কাজ করে। আর স্বপ্ন দেখে—একদিন তার নিজেরও একটা হোটেল হবে। উপন্যাসটিতে নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলেছেন বিভূতিভূষণ। এই হাজারি চরিত্রে এবার দেখা যাবে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে।

ভারতীয় সংবাদমাধ্যম ওটিটিপ্লে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণের প্রক্রিয়া চলছে। শিগগিরই প্রকাশ্যে আসতে যাওয়া ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্মের জন্য এ সিরিজ পরিচালনা করবেন নির্মাতা অরিন্দম শীল।

গণমাধ্যমটি আরও জানায়, আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর চরিত্রে পরিচালক অরিন্দম বেছে নিয়েছেন মোশাররফ করিমকে।

 অরিন্দম শীল ও অনন্যা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীতঅন্যদিকে, এ উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পদ্ম। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে সে। হোটেলের ঝি হলেও ষোলো আনা ক্ষমতা তার হাতে। মালিক বেচু তাকে ভরসা করে। অনেকটা তার কথামতোই চলে হোটেল। এ সুযোগ কাজে লাগিয়ে পদ্ম নানা সময় হোটেলের খাবার চুরি করে। মালপত্র সরায়। হাজারি ঠাকুরকে সে ঈর্ষা করে, নানা অপবাদ দেয়। সিরিজটিতে এ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়া বেচু চক্কত্তির চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে।

জানা গেছে, এ মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল সিরিজটির। কিন্তু আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে অরিন্দম শীলের নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। সেটা নিয়েই আপাতত ব্যস্ত আছেন নির্মাতা। তাই সিরিজটির শুটিং পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরের জানুয়ারিতে।

উল্লেখ্য, ‌‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাস অবলম্বনে আগেও সিনেমা কিংবা নাটক নির্মাণ হয়েছে। ১৯৫৭ সালে এ উপন্যাস নিয়ে সিনেমা বানান পরিচালক অর্ধেন্দু সেন। এতে হাজারি ঠাকুর হয়েছিলেন ধীরাজ ভট্টাচার্য। এর কয়েক বছর পর একই নামে তৈরি হয় একটি ধারাবাহিক নাটক। যেখানে হাজারি ঠাকুরের চরিত্রে অভিনয় করেন মনোজ মিত্র।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর