বাংলাদেশের ছবিতে কলকাতার মিমি, নায়ক কে?

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ এএম

টলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ দেশের শিল্পীদের সঙ্গেও তাঁর মিতালী ভাব সকলেরই জানা। টি এম রেকর্ডসের ব্যানারে ‘তুই আর আমি’ নামে একটি গানের ভিডিওচিত্রে নিরবের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন টালিগঞ্জের এই নায়িকা। এবারও আসছেন তিনি, তবে সেটা সিনেমার নায়িকা হয়ে! জানা গেছে, প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর শুটিংয়ে অংশ নিতে শিগগিরই আসছেন বাংলাদেশে। সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। অভিনয় করবেন ঢাকা-কলকাতা তথা দুই বাংলার বেশ ক’জন জনপ্রিয় শিল্পী।

বিষয়টি নিশ্চিত করে সূত্র জানায়, নাম চূড়ান্ত না হওয়া মিমি চক্রবর্তীর এই সিনেমা পরিচালনা করবেন ‘ন ডরাই’খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। এ বছরের অক্টোবরেই শুরু হচ্ছে শুটিং। চিত্রনাট্য লেখাও সম্পন্ন। রোমান্টিক গল্পের এই সিনেমায় থাকবে সামাজিক বার্তা।

আরও জানা যায়, পুরোপুরি কমার্শিয়াল ধাঁচে তৈরি হবে মিমির এই ছবি। দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও বিদেশের মাটিতে। বেশ কিছু গান থাকবে সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কণ্ঠে। তবে সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত নয়। শিল্পী বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে।

প্রথমবারের মতো ঢাকাই ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ছবি: ফেসবুক/মিমিবিষয়টি নিয়ে কথা বলতে নির্মাতা অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সিনেমায় মিমি চক্রবর্তী থাকছেন কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। শুধু বললেন, ‘টিএম ফিল্মস থেকে আমি একটি সিনেমা করছি—এটা ঠিক। এ বছরই ছবিটির শুটিং হবে। সেখানে অভিনয়শিল্পী কারা থাকছেন, সেটা তখনই জানা যাবে। এখনই কোনো কিছু প্রকাশ করব না। সব চূড়ান্ত হলে টিএম ফিল্মস থেকেই ঘোষণা আসবে।’ 

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে তানিম রহমান অংশু ও রায়হান রাফীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। তারই একটি মিমি চক্রবর্তীর এই ছবি। দ্রুত শুটিং শেষ করে আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর