৫৮ বছরে নতুন দাম্পত্য, কটাক্ষে মুখ খুললেন আশিসের দ্বিতীয় স্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম

৫৮ বছর বয়সে নতুন দাম্পত্যে প্রবেশ করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। তাঁর এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চা। তবে কারও কথার তোয়াক্কা না করে নিজেদের মতো জীবন গুছিয়ে নিয়েছেন অভিনেতা ও তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া। বিদেশে গিয়েছিলেন মধুচন্দ্রিমা করতে। এ ছাড়াও ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। আশিস ও রূপালি একে অপরের সঙ্গে যে খুশি, সে কথাই বারবার ব্যক্ত করেছেন অভিনেতা। এরপরও আশিসের বয়স কিংবা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করা নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার স্ত্রী রূপালি। জানালেন, বিয়ের আগের দিন আশিসের ছেলের সঙ্গেও কথা হয়েছে তাঁর। খবর আনন্দবাজারের।

বিয়ের পর তাঁরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তে। ছবি: এক্স থেকে নেওয়াবিয়ের পর থেকে নেটিজেনদের নানা কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে আশিস-রূপালিকে। এ নিয়ে নিন্দুকদের উচিৎ জবাবও দিয়েছেন অভিনেতা। এবার মুখ খুললেন তাঁর স্ত্রী রূপালি। তিনি বললেন, ‘আমি এসবে পাত্তাও দিই না, কারণ এই মানুষগুলোকে তো আমি চিনিই না! তাঁরা আমাদের মধ্যে এমন কিছু দেখেছেন, যা হয়তো তাঁদের মতো মানুষের কাছে রোজকার ঘটনা নয়। তাঁদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই।’

রূপালি আরও যোগ করেন, ‌‘আমার উপরে এসব নেতিবাচক বিষয় কোনো প্রভাব ফেলতে পারেনি। আমার কাছের মানুষরা আমার পাশে ছিলেন। আমার আর কারও কাছ থেকে কোনো বৈধতা পাওয়ার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আশিসের দ্বিতীয় স্ত্রী রূপালি। বাড়ি আসামে। গত ২৫ মে সেখানেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর