সিয়াম-ফারিণের কাজিনরা আসছেন চরকিতে!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

কারও মধ্যে কথা কাটাকাটি, কেউ বা রাগ, কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে আগামীকাল ২১ সেপ্টেম্বর আসছে ‘পুনর্মিলনে’। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। এছাড়াও রয়েছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বললেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সাথে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

পোস্টারে অভিনয়শিল্পীরা। ছবি: চরকিফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে সিয়াম বলেন, ‘ফারিণ দারুণ গুণী একজন অভিনেত্রী। তার সাথে স্ক্রিন শেয়ার করে যারপরনাই আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।’

এদিকে, ওটিটি ও ছোটপর্দার নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শককের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমত ঝড় তুলেছেন তিনি। নতুন এই ফিল্ম প্রসঙ্গে ফারিণ বললেন, ‘পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। তিনি খুব অবজার্ভেন পার্সন। আশা করছি, ভালো একটা কাজ হতে চলেছে। আর আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই ভালো একটা অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।’

চরকির জন্য এর আগে দুটি সিনেমা নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। ২০২১ সালে তাঁর ‘নেটওয়ার্কের বাইরে’ দেখে দর্শক যেমন কেঁদেছে তেমনই ২০২৩-এ ‘উনিশ২০’ দিয়ে দর্শক ভেসেছেন ভালোবাসার ছন্দে। এবার নতুন করে এই নির্মাতা আনছেন চরকি অরিজিনাল ‘পুনর্মিলনে’। নিবেদনে রয়েছে বার্জার পেইন্টস, পাওয়ারড বাই চিলক্স। সিনেমাটি নিয়ে আরিয়ান বললেন, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এবার আমার গল্পটি কাজিনদের বন্ধুত্ব নিয়ে।’

১০৩ মিনিটের ফ্যামিলি ড্রামা জনরার এ সিনেমার চিত্রগ্রহেণে ছিলেন বরকত হোসেন পলাশ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও মিউজিকে ছিলেন জাহিদ নিরব, সম্পাদনা করেছেন ময়ূখ বারী।
সাউন্ড ডিজাউন করেছেন শৈব তালুকদার ও কালার গ্রেডিং করেছেন লিয়ন রোজারিও। আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন কনক টিটু, কস্টিউম ডিজাইনার অরুন্ধুতী শ্রেয়া ও মেকআপে খাইরুল ইসলাম।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর