সিনেমা দেখে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দর্শকের!

অন্যরকম এক মধুর অভিজ্ঞতার মুখে পড়লেন নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমা দেখতে এসে ভক্তদের কাছ থেকে পেলেন সোনার ব্রেসলেট! 

 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। সিনেমায় মুগ্ধ হয়ে এর অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন একজন দর্শক। যা নায়িকা নিজেই জানান বিশেষ আয়োজনে।

তাঁর ভাষ্য, ‘ছবিটি নিয়ে সকাল থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। যারাই ছবিটি দেখেছেন; তারাই টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, ভালো লাগার কথা বলছেন। দর্শকদের মুখ থেকে এমনটি শুনে দারুণ লাগবে। কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে, তিনি তাঁর হাতের এই গোল্ডের ব্রেসলেটটি আমাকে উপহার দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এদিকে, বিশেষ এই প্রদর্শনীতে ‘অন্তর্জাল’ দেখতে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই সিনেমার সঙ্গে তিনি এবং তাঁর দফতরও জড়িত।

সিনেমাটি গতকাল নিয়ে ৭ বার দেখেছেন বলে জানালেন জুনাইদ আহমেদ পলক। বললেন, ‘এটা একটা ভিন্ন ধরনের চলচ্চিত্র, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি। আমাদের যারা তরুণ আর্টিস্টরা একসাথে টিমওয়ার্ক করেছে, পাশাপাশি আমাদের দীপংকর দীপন খুব চমৎকার কাজ করেছেন। দর্শকরা সিনেমাটি খুবই উপভোগ করবে।’  

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘দেশে প্রথমদিন সব জায়গায় হাউজফুল গেছে। বিদেশ থেকেও রেসপন্স খুব ভালো। ইনফ্যাক্ট দেশের চেয়ে দেশের বাইরে রেসপন্স ভালো। কারণ আমাদের ছবিটার যে স্ট্যান্ডার্ড সেট হয়েছে, সেটা বাংলাদেশের ছবিকে টেকনিক্যাল দিক থেকে অন্য জায়গায় নিয়ে গেছে।’

প্রসঙ্গত, আমেরিকা ও কানাডার ১৫০ থিয়েটারে এবং দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।

 

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
দীর্ঘ তিন বছরের মান–অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততার পর সব হিসাব চুকিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছে শরীফুল রাজ–বিদ্যা সিনহা মিম জুটি। যে জুটিকে একসময় রাজের প্রাক্তন স্ত্রী পরী মণির ‘তীব্র...
গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে চলেছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন একটি প্রজেক্টে। শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া সেই চরকি অরিজিনাল ওয়েব ফিল্মে...
ঈদের ছুটিতে একে একে দুই তারকা ঘুরলেন ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কা। বিদ্যা সিনহা মিমের পর এবার সেখানে গিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর স্বপ্নময় সেই ভ্রমণের ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর