প্রথমবার চরকির ফিল্মে মিম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে চলেছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন একটি প্রজেক্টে। শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া সেই চরকি অরিজিনাল ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হন তিনি। এটি পরিচালনা করছেন কাজী আসাদ। তিনি এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, সিনেমাটি একটি ইমোশনাল গল্পের। চলতি মাসেই এর শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, ‘বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।’

প্রথমবার চরকির ফিল্মে বিদ্যা সিনহা মিম। ছবি: চরকি

প্রথমে সিরিজ, দ্বিতীয়টি ফিল্ম এবং দুটিই চরকির সঙ্গে। কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘চরকির সঙ্গে কাজ করার একটা আনন্দ হচ্ছে স্বাধীনতা। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে আশা করতে পারি দ্বিতীয় বা আগামী কাজেও এর ব্যতিক্রম হবে না।’

১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চরকি অরিজিনাল ফিল্মে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় চরকির পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘চরকিতে মিমের শুরুটা হচ্ছে মেধাবী নির্মাতার চমৎকার সম্ভাবনাময় একটা ফিল্মের মাধ্যমে। বড়পর্দায় মিম মানেই তুমুল দর্শকপ্রিয়তা। এবারও দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। বিদ্যা সিনহা মিমকে চরকিতে স্বাগত এবং শুভ কামনা।’

এদিকে, চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ গল্পটা তাঁর ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম। জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না বলে কাজ করছেন না অভিনেত্রী। 

মিম বলেন, ‘এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।’

মিম এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি। জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে। মিম বলেন, ‘চরকি দেশের বড় একটা প্ল্যাটফর্ম। এখানকার সিরিজ–ফিল্ম আমি নিয়মিতই দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আমি আশা করছি, আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে।’ 

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম, কাজী আসাদ ও রেদওয়ান রনি। ছবি: চরিক

দর্শকদের উদ্দেশে মিম জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তাঁর।     

নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু। নির্মাতাকাজী আসাদের সঙ্গে চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর।

জানা যায়, ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। 

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর