সৃজিতকে জন্মদিনে উপহারে মুড়ে দিয়েছেন মিথিলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

শনিবার (২৩ সেপ্টেম্বর) ছিল নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন। ৪৮ বছরে পা রাখলেন তিনি। আর স্বামীর সেই শুভ মুহূর্তের ছায়াসঙ্গী হলেন ঢাকাই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ দিনটিতে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? সে বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন মিথিলা। 

সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল তাঁর নতুন সিনেমা ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশাল প্রিভিউ, সঙ্গে জমজমাট পার্টি। সেখানে হাজির হয়েছিলেন টলিউডের রথী-মহারথীরা। তবে পার্টির মধ্যমণি যে সৃজিত-মিথিলা, তা কি আর বলতে হয়? এমনকি ছবিতে দেখা গেছে আনন্দে আত্মহারা হয়ে সৃজিতের কোলে ওঠে পড়েছেন মিথিলা!

সৃজিতের পার্টিতে হাজির হয়েছিলেন টলিউডের মহারথীরা। ছবি: সংগৃহীত এদিন পার্টিতে এই তারকাদম্পতির পোশাকে ছিল রং মিলান্তি। তবে তা নাকি প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বললেন মিথিলা। বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন তিনি? অভিনেত্রী বললেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনও ব্যাপার নেই, গিফট দিয়েছি। যে পাঞ্জাবিটা পরেছিল সেটা আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।’

তবে জন্মদিন উপলক্ষ্যে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা, কারণ সৃজিত যখন ঢাকায় ছিলেন তখন প্রচুর খাইয়েছেন তিনি। 

এদিকে, সৃজিত-মিথিলাকে ঘিরে রয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। মিথিলার সাফ কথা, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনও আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা-সৃজিত। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর