পরিণীতি এখন ‘মিসেস চাড্ডা’, প্রকাশ্যে এলো বিয়ের ছবি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ এএম

রোববার (২৪ সেপ্টেম্বর) গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি মেনে বিয়ে সম্পন্ন হলো পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। ঠিক যেন রূপকথা। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে পিচোলা হ্রদের ধারে বিয়ে সারলেন বলিউডের এই নবদম্পতি। তাঁদের বিয়েতে উপস্থিত ছিল পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।

রোববার দুপুর ১টার দিকে নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাদকদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। কম যায়নি কনেপক্ষও। পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে যান বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিংরা। মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই এদিন সেজেছিলেন ‘মিসেস চাড্ডা’। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে, বিয়ের খবর প্রকাশ্য়ে আসার পর থেকেই বর-কনের ছবি দেখার অপেক্ষা ভক্তদের। পূরণ হলো সেই ইচ্ছেও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বিয়ের প্রথম ছবি। যেখানে নববধূর সাজে মোহময়ী পরিণীতি। পরনে পেইল পিঙ্ক শাড়ি, সিঁথি রাঙানো লাল সিঁদুর, হাতে গোলাপী চূড়া। পাশে টাক্সিডো স্যুটে রাঘব। রিসেপশনের এই ছবি প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসলেন ‘রাঘনীতি’। অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা, শুভেচ্ছা জানিয়েছে তাঁদের সবাই। বিয়ে শেষে উদয়পুরের ওই সাত তারা হোটেলেই বসেছিল রাঘব-পরিণীতির রিসেপশনের আসর।

প্রসঙ্গত, বিয়ের আগের দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবী নিয়ম মেনেই ‘গায়ে হলুদ’ অনুষ্ঠিত হয়। আর আসর জমে হিট পাঞ্জাবী গানে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে খবর, এদিন সন্ধ্যায় বসেছিল নব্বই দশকের আদলে বলিউড গানের সঙ্গীতসন্ধ্যা। এতে গায়ে হলুদ মেখেই জমিয়ে প্রায় ৩ ঘণ্টা নেচেছেন রাঘব-পরিণীতি। তবে কাজের ব্যস্ততায় দিদি প্রিয়াঙ্কা চোপড়া থাকতে পারেননি বোনের বিয়েতে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর