মুন্সিগঞ্জে স্থাপিত হচ্ছে গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৯ এএম

গত বছরের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার-পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। কিংবদন্তির স্মৃতি ধরে রাখতে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে স্থাপিত হচ্ছে একটি ম্যুরাল। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সোনারং তরুছায়া তাঁর সম্মানে একটি প্রাঙ্গণের নামকরণ করেছে। সেই প্রাঙ্গণেই তৈরি হয়েছে ম্যুরালটি।

জানা গেছে, আগামী ১৯ অক্টোবর ম্যুরালটি উন্মোচন করবেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী। এ প্রসঙ্গে গীতিকারের মেয়ে দিতি আনোয়ার বললেন, ‘১৯ অক্টোবর আম্মুর জন্মদিন। আব্বু সব সময় বলতেন, গাজী মাজহারুল আনোয়ার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান আম্মুর। আব্বুকে নিয়ে এমন একটি স্থাপনা হচ্ছে, আমরা ভাবলাম আম্মুকেও এভাবে সম্মানিত করা হোক। সংগঠনটির পক্ষ থেকে আমাদের সঙ্গে ম্যুরাল নিয়ে যোগাযোগ করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান উদ্যোগী হয়ে এই স্থাপনা গড়ে তুলেছেন।’

গত ৪ সেপ্টেম্বর ছিল গাজী মাজহারুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। সেদিন সোনারং তরুছায়ার উদ্যোগে ‘গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণ’ উদ্বোধন করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান বলেন, ‘সেদিন থেকেই প্রাঙ্গণটিতে গাজী মাজহারুল আনোয়ারের একটি ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়। চিত্রশিল্পী হাফিজউদ্দিন বাবু কাজটি আন্তরিকতার সঙ্গে দ্রুতগতিতে করে যাচ্ছেন। আশা করছি, এই কিংবদন্তির সম্মানে নেওয়া উদ্যোগটি সফলভাবে করতে সক্ষম হব।’

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে ২০ হাজার গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। একাধারে তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য রচয়িতা, গীতিকার ও সুরকার। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি এবং চলচ্চিত্রে তাঁর অসখ্য জনপ্রিয় গান রয়েছে। 

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর