বাংলাদেশ থেকে প্রায় ১ মিলিয়ন ডলার ঘরে তুলল ‘জওয়ান’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। গতকাল সিনেমাটি স্পর্শ করেছে ১০০০ কোটির মাইলফলক। এতে নতুন রেকর্ড গড়েছেন বলিউড বাদশা। কারণ, শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা—এক বছরে যাঁর দুটি ছবি জায়গা করে নিয়েছে হাজারি ক্লাবে। এবার বাংলাদেশেও রেকর্ড গড়ার পথে ‘জওয়ান’। সূত্রের মতে, এরই মধ্যে সিনেমাটি ব্যবসা করে নিয়েছে প্রায় ১ মিলিয়ন ডলার। ফলে ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অঙ্ক ছুঁয়েছে। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক্সে তিনি জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে শাহরুখের এই ছবি।

এদিকে, সংবাদমাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে এই অঙ্ক ছুঁতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৭ দিন।

অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পায় ‘জওয়ান’। যৌথভাবে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। মোট ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই ছবি।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর