ফের নিঃসঙ্গ সালমান, প্রেমিকা ঘর বাঁধছেন ক্রিকেটারের সঙ্গে?

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

চিরকুমার সালমান খান মানেই প্রেমের গীতল। একের পর এক প্রেমে মজেছেন তিনি। তবে এবার বোধহয় তল খোয়ালেন এই সুপারস্টার। 

জানা যায়, ইউলিয়ার সঙ্গে গত কয়েক বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তিনি। বিদেশিনী প্রেমিকা এখন সালমান খানের প্রাক্তন। গত বেশ কয়েক মাস ধরে নাকি অন্য এক নারীর প্রেমে হাবুডুবু অবস্থা তার।

একসঙ্গে ছবি করতে গিয়েই এই প্রেমকাহিনির সূচনা। তবে সবশেষ খবর হলো—সেই নায়িকাও এবার উড়াল দিয়েছেন। 
তাঁকে ছেড়ে অন্য প্রেমিকে মজেছেন তিনি। শিগগিরই বাঁধবেন ঘর। এখন প্রশ্ন হলো, সালমানের মনে দাগ ফেলা সেই নারীটি কে?

গানের দৃশ্যে সালমান ও পূজা। ছবি: সালমান খান ফিল্মস

ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, চলতি বছরে মুক্তি পেয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’। ওই ছবিতে সালমানের নায়িকা ছিলেন পূজা হেগড়ে। তখন থেকে একাধিকবার তাদের ডেটিংয়ের খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে। এমনকি, পূজার ভাই ঋষভ হেগড়ের বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন সালমান। তখনই আরও বেড়েছিল জল্পনা।

তবে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, কর্নাটকের এক ক্রিকেটারের প্রেমে পড়েছেন নাকি পূজা। ওই ক্রিকেটারের সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে নায়িকাকে। শোনা যাচ্ছে, সালমানকে ভুলে ওই ক্রিকেটারের সঙ্গেই নাকি সংসার পাতার পরিকল্পনা রয়েছে পূজার। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য কেউ দেয়নি।

দক্ষিণী বিনোদন জগতে বছর চারেক কাজ করার পর বলিউডের দিকে পা বাড়িয়েছিলেন পূজা। হৃতিক রোশনের মতো তারকার সঙ্গে ‘মহেঞ্জো দারো’ ছবিতে অভিষেক হয় তাঁর। সেই ছবি তেমন চলেনি। ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই ফিরে যান পূজা। মাঝে বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ৪’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ফেরেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়েও। তবেও সেটাও খুব একটা সুখবর দিতে পারিনি। আর এই কারণেই বিয়ের দিকে ঝুঁকছেন নায়িকা? প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর