‘ডন ৩’ বিতর্ক মেটাতে এগিয়ে এলেন সালমান, ফোন রণবীর-ফারহানকে

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:০৬ পিএম

অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা। এরইমধ্যে রণবীরের ওপর নেমে এসেছে শাস্তির খড়গ! সম্প্রতি তাঁর বিরুদ্ধে ‘নন কো-অপারেশন’ নির্দেশিকা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। অর্থাৎ অভিনেতাকে বয়কট ঘোষণা করা হয়েছে। তাঁর সঙ্গে কাজ করবেন না ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। এবার ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান।

গত সোমবার রণবীরকে বয়কট ঘোষণা করেছে ফেডারেশন। এই অবস্থায় ‘ধুরন্ধর’ অভিনেতার আগামী প্রজেক্টগুলোর ভবিষ্যৎ কী হবে—তা নিয়ে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে ফিসফাস! এমন আবহে বলিউডের কেউ যখন রণবীরের হয়ে সুর চড়াননি, তখন সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন বলিউড ভাইজান।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, রণবীর ও ফারহান—দুই তারকাকেই ফোন করে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সালমান। তাঁর উপদেশ, ‘কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া যায় কিনা দেখো।’

রণবীরকে অত্যন্ত স্নেহ করেন সালমান। পাশাপাশি আখতার পরিবারের সঙ্গেও শৈশব থেকেই ভাইজানের সুসম্পর্ক। কারণ, তাঁর বাবা সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ আখতার ছিলেন একসময়কার দাপুটে চিত্রনাট্যকার-জুটি। বলিউডে তাঁরা সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রখ্যাত। 

বলিউডের একটি সূত্রের ভাষ্য, ‘ডন ৩’ বিতর্ক মেটাতে ফারহান ও রণবীর দু’জনের সঙ্গেই ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেছেন সালমান। দু’জনের বক্তব্যই তিনি বোঝার চেষ্টা করেছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে দু’জনের প্রতিই ভাইজানের অনুরোধ যে, যত দ্রুত সম্ভব এই সমস্যা যেন নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেন। এই বিতর্কের জেরে কারও কোনো কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়। 

শোনা যাচ্ছে, প্রযোজক-পরিচালক ফারহান আখতারকে নাকি ফোন করে সালমান এ-ও বলেছেন যে, গত কয়েক দশক ধরেই বলিউডে ‘সৃজনশীল মতভেদ’ রয়েছে। এটা বিশাল কোনো ব্যাপার নয়। আসলে সালমান চাইছেন, ‘ডন’র তৃতীয় ফ্র্যাঞ্চাইজির কাজ যেন কোনোভাবেই আটকে না যায়। 

বলিউড ভাইজানের মধ্যস্থতায় এবার কি ফারহান-রণবীরের বিরোধ মিটবে—দুই তারকার অনুরাগীদের চোখ এখন সেদিকেই!

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর