একমঞ্চে গাইবে নগরবাউল-আর্টসেল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

সম্প্রতি আমেরিকা মাতিয়ে দেশে ফিরেছেন নগরবাউল জেমস। ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। অংশ নিয়েছেন ‘দ্য স্কুল অব রক—ভলিউম ১’ শীর্ষক কনসার্টে। এবার জেমস-ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন চমক। ‌আগামী ৫ অক্টোবর ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’ কনসার্টে গাইবেন তিনি। ভেন্যু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল। একই মঞ্চে পারফর্ম করবে আরেক জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন আর্টসেলের গিটারিস্ট ও কনসার্টটির আয়োজক ইকবাল আসিফ জুয়েল।

শুধু নগরবাউল বা আর্টসেলই নয়, এই কনসার্টে আরও পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, সোনার বাংলা সার্কাস, এসএম, ক্যালিপসো ও ক্রাঞ্চ। যৌথভাবে কনসার্টটি নিবেদন করেছে জেনেসিস এন্টারটেইনমেন্ট ও ফুল সার্কেল ক্রিয়েটিভ। আর ডিজিটাল ক্রিয়েটিভ পার্টনার হিসেবে রয়েছে জারভিস ও লিভ-টু-ওয়েব। আয়োজনে হাইব্রিড এক্সপেরিয়েন্স ইভেন্টস।

প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে লিড গিটারিস্ট জুয়েল বললেন, ‘এবারের কনসার্টের লাইনআপ দারুণ। নগরবাউল কিংবা আমরাই নয়, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফাসহ আরও অনেকগুলো ব্যান্ড থাকছে। আশা করছি, দর্শকরা দারুণ একটি অভিজ্ঞতা পাবে। জেমস ভাইয়ের পারফর্মে চমক থাকবে। দীর্ঘক্ষণ গাইবেন তিনি।’

জানা যায়, বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু সারপ্রাইজ থাকছে এই কনসার্টে। এছাড়া বরাবরের মতো এবারও হাইব্রিড এক্সপেরিয়েন্সে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এবার ‘জেনেসিস মিউজিক অ্যাওয়ার্ড’ পাচ্ছেন জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ। এর আগে এই সম্মাননা পেয়েছিলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।

‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’ কনসার্টে তিন ধরনের টিকিট রাখা হয়েছে। সর্বনিম্ন টিকিট মূল্য ৬০০ টাকা। ভিআইপি টিকিটের মূল্য ১২০০ টাকা ও অল অ্যাক্সেস টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। কনসার্টে আগত শ্রোতাদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। টিকিটি পাওয়া যাচ্ছে গেটসেট রক (www.getsetrock.com) প্ল্যাটফর্মে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর