এবার কলকাতার সিনেমায় অপূর্ব

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাকি ছিল চলচ্চিত্রে, এবার সেটাও হলো। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি এই অভিনেতা। নির্মাতা প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে তাঁকে। 

জানা গেছে, আজ বুধবার থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে অপূর্ব বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

টোটা রায় চৌধুরী। ছবি: ইনস্টাগ্রামপ্রসঙ্গত, ‘চালচিত্র’ সিনেমাটি নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার গল্পে। কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরোনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। এর আগে এই প্রযোজনা সংস্থার ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর