ফুয়াদের সুরে গাইলেন ইমরান-কনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

দীর্ঘদিন ধরেই আমেরিকায় থাকছেন গায়ক-সুরকার ফুয়াদ আল মুক্তাদির। কনসার্ট থাকলে দেশেও ফিরে আসেন সময় করে। অন্যদিকে, সংগীত জগতে জনপ্রিয় দুই নাম—ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সম্প্রতি এই দুজনও উড়াল দিয়েছেন আমেরিকায়। সেখানে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছেন তাঁরা। এরইমধ্যে এক ফাঁকে এ দুই শিল্পী ঘুরে এলেন লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ফুয়াদের স্টুডিও। কারণ, এই সংগীত পরিচালকের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা। তবে শিরোনামটি এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা।

নতুন গানটি প্রসঙ্গে ইমরান বললেন, ‌‘ফুয়াদ ভাই আমাদের জন্য একটি গান তৈরি করছেন। স্টুডিওতে গেলাম । কনা আপু আর আমি গানের ভয়েস দিলাম। এখন পর্যন্ত গানটি প্রকাশের প্ল্যান ঠিক হয় নাই। বিস্তারিত পরে জানাবেন হয়তো।’

এদিকে, গানটি ও কনসার্ট অভিজ্ঞতার কথা জানিয়ে কনা বললেন, ‌‘দীর্ঘদিন পর ফুয়াদ ভাইয়ের সুরে গাইলাম। আর দীর্ঘ ১০ বছর পর আমেরিকায় প্রোগ্রাম করলাম। আমাদের মিউজিশিয়ানরাও সঙ্গে আছেন। এটা ছিল অনেক ভালো লাগার একটা বিষয়। প্রতিটি শোতেই দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছি।’

জানা গেছে, এখন পর্যন্ত ১০টি কনসার্টে অংশ নিয়েছেন ইমরান-কনা। আরও দুটি শো বাকি আছে তাঁদের। পরবর্তী দুটি শোয়ের মধ্যে আটলান্টায় ৩০ সেপ্টেম্বর ও নিউইয়র্কে তাঁরা গাইবেন ১ অক্টোবর। তারপর ৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁদের।

প্রসঙ্গত, এর আগেও ফুয়াদের পরিচালনায় গান করেছেন ইমরান-কনা। ২০১৭ সালে তাঁর সুরে ইমরান গেয়েছিলেন ‌‘ধোঁয়া’ শিরোনামের একটি গান। আর কনার দ্বিতীয় একক অ্যালবাম হলো ‘ফুয়াদ ফিচারিং কনা’। ২০০৮ সালে প্রকাশিত এই অ্যালবামের ‘বরষা’, ‘এখনই সময়’, ‘ভ্রান্তি’ ও ‘নেই’ গানগুলো বেশ জনপ্রিয়। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর