ছবি থেকে বাদ সায়ন্তিকা, তবে জায়েদ...

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম

‘ছায়াবাজ’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে এর নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে। প্রযোজক মনিরুল ইসলামের দাবি, যেহেতু গল্পটা বেশ শক্তিশালী, তাই এটি থেকে চলচ্চিত্র তৈরি হবে। প্রয়োজনে নতুন করে শুরু করবেন তিনি। অন্যদিকে, জায়েদ খানকে রাখা বা না রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।  

প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘এত সব মিথ্যাচার আর নিতে পারছি না। এই ছবির কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে গল্পটা খুবই ভালো বিধায়, সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ছবিতে সায়ন্তিকা যে থাকছেন না, এটা নিশ্চিত।’

তবে কী জায়েদ খানও বাদ—এমন প্রশ্নে তিনি বলেন, ‘জায়েদ খান আমার বিরুদ্ধে কিছু কথা বলেছেন, এটা ঠিক। তবে সমস্যাটা জায়েদ নয়, করেছেন সায়ন্তিকা। ছবিটি বন্ধ হয়েছে তার কারণে। তাই জায়েদ যদি অভিনয় করতে চান, আমার আপত্তি নেই।’

বাংলাদেশের সিনেমায় প্রথম কাজ করতে এসে ‘তিক্ত অভিজ্ঞতা’র মুখোমুখি হয়েছেন—এমনটাই দাবি করেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সিনেমার নায়ক জায়েদ খান, সায়ন্তিকা ও প্রযোজক মনিরুল ইসলামের ত্রিমুখী পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ‘ছায়াবাজ’র শুটিং নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। 

জায়েদ খান বলেছিলেন, ‘এই শুটিং এতটাই অব্যবস্থাপনায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। এক লাখ ৩০ হাজার হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার বিল দিয়ে চলে গেছে। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করছেন। তার কথা-কাজে মিল নেই।’

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টলিউড নায়িকা সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু এর আগেই বাঁধে হট্টগোল। নৃত্য পরিচালক মাইকেল বাবু অনাকাঙ্ক্ষিতভাবে তাঁকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করে কলকাতায় চলে যান নায়িকা।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর