ঈদের ছবিতে শাকিব নেবেন ১ কোটি টাকা 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

গত ঈদে দেশ-বিদেশে ব্যাপক সাফল্য পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এই সুপারহিটের পরই গুঞ্জন ওঠে শাকিবের পারিশ্রমিক নিয়ে। সিনেমাপ্রতি এখন ১ কোটি টাকা হাঁকছেন এই অভিনেতা। যে কারণে এরই মধ্যে চুক্তিবদ্ধ হওয়া ‘নীল দরিয়া’ সিনেমার সাইনিং মানিও তিনি ফিরিয়ে দিয়েছেন। শাকিব যে পারিশ্রমিক বাড়ালেন, বিষয়টি এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। তবে তা বিশেষ একটি শর্ত সাপেক্ষে। কেবল ঈদের ছবিতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব।

পরিচালক-প্রযোজকদের সঙ্গে শাকিব খান। ছবি: ফেসবুক/অনন্য ‍মামুনপারিশ্রমিকের বিষয়টি অবতারণা করে অনন্য মামুন বললেন, ‘‘শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের ছবির জন্য। অন্য ছবির সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট ছবি উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা ছবির ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। ‌‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। আমাদের মানুষ শাকিব খানকে অনেক টেনে ধরেছেন কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সত্যিই এগিয়ে গেছেন। সামনে আরও অনেক কিছু করবেন।’’ 

সম্প্রতি অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যেখানে তাঁর নায়িকা থাকবেন বলিউড থেকে কেউ একজন। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কে থাকছেন শাকিবের বিপরীতে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই ছবির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ। শুটিং শুরুর কথা রয়েছে চলতি বছরের অক্টোবরে।

 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর