চিকিৎসকদের বিরুদ্ধে মামলা, ক্ষতিপূরণ দাবি ১০ কোটি!

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:০১ এএম

ক'দিন আগে চেন্নাই কনসার্টে বিশৃঙ্খলা হওয়া নিয়ে অনুরাগীদের রোষানলে পড়েছিলেন এ আর রহমান। সেই বিতর্কের মাঝেই আরও এক নতুন বিতর্কে জড়ালেন এই সংগীতশিল্পী। এবার তাঁর বিরুদ্ধে মোটা অংকের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগ তুলেছে এক চিকিৎসক সংগঠন। তাঁদের দাবি, একটি অনুষ্ঠানের জন্য রহমানকে অগ্রিম ২৯ লাখ রুপি দেওয়া হয়েছিল। তারপরেও অনুষ্ঠান করেননি তিনি। ফেরত মেলেনি সেই টাকাও। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এ আর রহমান। শুধু তাই নয়, ওই চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন। তাতে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ১০ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের শহরতলী ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে সন্ধ্যায় আয়োজিত হয়েছিল রহমানের কনসার্ট। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠানের সাক্ষী হতে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। অনেকেই বিকাল ৪টার সময়ে যথাস্থানে হাজির হয়ে যান, কিন্তু এত আগে গিয়েও সিট পাননি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভাইরাল করে ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকে রাগের চোটে টিকিটও ছিঁড়ে ফেলেন। এখানেই শেষ নয়, এই শো নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছে। কেউ-বা আবার সরাসরি রহমানের দিকে আঙুল তুলে বলছেন, ‘আপনার নিজের শহরের লাইভ কনসার্টেই এমন অব্যবস্থাপনা!’

এ প্রসঙ্গে রহমানের ভাষ্য, ‌‘এদিন মানুষের সুনামি নেমে এসেছিল। গায়ক হিসেবে ভাল শো উপহার দেওয়া আমার কর্তব্য। আমার মনে হয়েছিল উদ্যোক্তারা সবদিকে খেয়াল রাখবেন। মনে মনে শুধু প্রার্থনা করছিলাম বৃষ্টি যাতে না হয়। পরে এরকম অব্যবস্থার কথা জানতে পেরে ভীষণ খারাপ লেগেছে। সুরক্ষার দিকেও নজর রাখা উচিত ছিল। কারণ ওখানে অনেক মহিলা ও বাচ্চারা ছিলেন। আমি সরাসরি কারও দিকে আঙুল তুলছি না।’

পাশাপাশি এক টুইটে রহমান বলেন, ‘আপনারা যাঁরা টিকিট কিনেও শো দেখতে পারেননি, দয়া করে টিকিটের কপি পাঠান আমাদের। আমার টিম যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে।’

এক ভক্তের আক্ষেপ, ২ হাজার রুপিতে টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি তিনি। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানের গেটের সামনে জনঅরণ্য। যে ভীড়ে চিড়ে-চ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড় অনেকের! শুধু তাই নয়, অনুষ্ঠান শেষ হওয়ার পর ছোট্ট গলি দিয়ে ৫০ হাজার লোক যখন বেরচ্ছিলেন তখনও ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরই নেটিজেনদের চর্চায় রহমানের চেন্নাই কনসার্ট। এমন অব্যবস্থাপনার জন্য মারাত্মক ক্ষুব্ধ অনুরাগীরা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর