ইডির তলবে মেজাজ বিগড়েছে রণবীরের!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

সম্প্রতি মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে রণবীর কাপুরকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গতকাল ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে দুসপ্তাহের সময় চেয়েছেন অভিনেতা। এদিকে, ইডির তলব কিছুটা হলেও যে রণবীরকে নাড়িয়ে দিয়েছে, তা বোঝা গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে। যেখানে দেখা গেছে, পাপারাৎজিদের ওপর মেজাজ হারাচ্ছেন ঋষিপুত্র। যে রণবীর ছবি শিকারিদের দেখলে হেসে কথা বলতেন, সেই রণবীরই হঠাৎ ক্যামেরা দেখতেই ক্ষেপে গেলেন।

সর্বভারতীয় গণমাধ্যমে ইডি জানিয়েছে, রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমন অবস্থায় তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে তাঁর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তাঁর কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

আরও জানা যায়, এই বেটিং অ্যাপের দুই পরিচালক সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুজনেই কর্মকাণ্ড চালাতেন দুবাই বসে। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যাঁরা রেজিস্ট্রেশন করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত। উল্লেখ্য, একই কাণ্ডে সম্প্রতি সানি লিওনিকে তলব করেছিল ইডি। গতকাল ডাক পড়েছে শ্রদ্ধা কাপুরের।

প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপের মূলহোতা সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেটে বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনলে চক্ষু চড়কগাছ! ২০০ কোটি রুপির গ্ল্যামারাস এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বলিউডের বহু তারকা। তাঁরাই আছেন ইডির নজরে। তালিকায় রয়েছেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, সানি লিওনি, টাইগার শ্রফ, আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, নেহা কক্করসহ আরও তারকার নাম।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর