ইসরায়েলের সেনাদের আটকে ফেলল ফিলিস্তিনি যোদ্ধারা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম

হামাসের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার হামাসের সদর দপ্তরসহ বিভিন্ন কম্পাউন্টে ১৭টি হামলা করেছে ইসরায়েল। তবে গাজায় প্রবেশের পর বেশ কয়েক জন ইসরায়েলি সেনাদের আটকে ফেলেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এমনকি এ সময় একটি ট্যাংক ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ট্যাংক গাজায় প্রবেশ করলে তাতে আগুন দেওয়া হয়। এর পর চারপাশে উল্লাস করতে থাকেন সবাই। এ সময় আহত এক ইসরায়েলি সেনাকে ট্যাংক থেকে বের করতে দেখা যায়। এই ট্যাংকে থাকা সেনাদেরই হামাস যোদ্ধারা আটক করেছেন। 


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের হামলায় ৪০ জন নিহত ও ৭৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আর গাজায় হামলার পর সেখানে মারা গেছেন ৯ জন। 

এদিকে ইসরায়েলের জনগণকে এক হতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, দেশটির সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে  শত্রু বাহিনী যে এলাকাগুলোতে অণুপ্রবেশ করেছে, তাদের সেই এলাকা থেকে সরানো এবং আক্রমণ করা বসতিগুলোতে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনা। 

এরই মধ্যে মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু। এর আগে তিনি বলেন, গাজা উপত্যকা থেকে শত্রুদের হটাতে হবে। 

ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক হামলা শুরুর দাবি করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। 

এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর