এক বছর পর আবারও বিজ্ঞাপনে ওমর সানী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম

চলছে আইসিসি বিশ্বকাপ-২০২৩। ক্রিকেটের এই বিশ্বমঞ্চে গতকাল প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এদিনই প্রকাশ্যে এসেছে চিত্রনায়ক ওমর সানীর নতুন একটি বিজ্ঞাপনচিত্র। যেখানে উঠে এসেছে বাংলাদেশের খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। কষ্টের প্রবাস জীবনে থেকেও বিশ্বকাপের মাতামাতিতে কমতি নেই কারও। এমনকি বিজ্ঞাপনটিতে ইঙ্গিত মিলেছে তামিম-সাকিবের মান-অভিমানের বিষয়টিও! তবে ‘মান অভিমান যাই থাকুক, তার চেয়ে বেশি দেশপ্রেম’—বার্তাটি এমনই।

স্টার লাইন ফুড প্রোডাক্টসের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাফায়েত শাওন। যেখানে চিত্রনায়ক ওমর সানীকে দেখা গেছে প্রবাসীর ভূমিকায়। আরও ক’জন প্রবাসীকে নিয়ে একটি গ্যারেজে কাজ করছেন তাঁরা। ওস্তাদ ওমর সানী। কাজের ফাঁকে খেলার প্রসঙ্গ উঠলেই ক্ষেপে যাচ্ছেন তিনি। কড়া ভাষায় কথা বলছেন অধীনস্তদের। কিন্তু মুখে যতই কঠিন হোক, শেষ পর্যায়ে ঠিকই মন গলে তাঁর। বাংলাদেশের খেলা নিয়ে যখন কর্মচারীরা মেতে ওঠেন উল্লাসে, তাতে যুক্ত হন ওমর সানীও। গলা ছেড়ে দেন এক চিৎকার ‘বাংলাদেশ...’।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই বাহবা পাচ্ছেন ওমর সানী। কেউ বলছেন, ‘প্রবাসীদের জীবন কাহিনীর সঙ্গে বাস্তব মিল আছে, প্রত্যেক প্রবাসী হাজারও কষ্টের মাঝে বাংলাদেশের এক টুকরো সুখ দেখতে চায়।’ আবার কারও মন্তব্য, ‘আমরা প্রবাসীরা এমনি শত কাজের মাঝেও এভাবেই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে যাই। শুভকামনা বাংলাদেশ।’

উচ্ছ্বসিত ওমর সানীও। বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি বললেন, ‘দেশের যেকোনো কিছু নিয়েই কাজ করতে ভালোবাসি। সর্বশেষ নগদের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এবার এই বিজ্ঞাপনটি করলাম। সবাই খুব প্রশংসা করছেন।’ 

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে গত বছর সেপ্টেম্বরে ‘নগদ’-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ওমর সানী। তারপর এবার আরও একটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন চিত্রনায়ক। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘সোনার চর’। নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি সর্বাধিক পরিচিত মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ হিসেবে। বাংলাদেশি এ মডেল ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ডাবলিন থেকে প্লেন চালিয়ে গিয়েছিলেন ফ্রান্সের কানে। হ্যাঁ, তিনি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর