আয়ারল্যান্ডে সাধারণ পাইলট প্রশিক্ষণ ১৯৬০ সালের বিমান দিয়েও হয়: প্রিয়তি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম

মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি সর্বাধিক পরিচিত মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ হিসেবে। বাংলাদেশি এ মডেল ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ডাবলিন থেকে প্লেন চালিয়ে গিয়েছিলেন ফ্রান্সের কানে।

হ্যাঁ, তিনি পেশায় পাইলটও। ২০১৩ সালে আয়ারল্যান্ডে পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেন। এখন প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা নিয়ে যখন দেশজুড়ে শোক ও আলোচনা চলছে, ঠিক তখনই দুর্ঘটনার কারণ হিসেবে বিমানের বয়সকে অনেকেই তুলে ধরতে চেয়েছেন। তবে আয়ারল্যান্ডে কর্মরত প্রিয়তি জানালেন ভিন্ন তথ্য। 

তিনি জানান, একটি বিমানের বয়স তার কার্যক্ষমতার একমাত্র নির্ণায়ক হতে পারে না, বরং মুখ্য বিষয় হলো এর সঠিক রক্ষণাবেক্ষণ।

তাঁর ভাষ্য, ‘বিমান কত পুরনো সেটা বিষয় নয়, বিষয় হলো সেই যন্ত্রের ঠিকমতো নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা!’

নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে তিনি ফেসবুকে আরও বলেন, ‘আমাদের সাধারণ পাইলট প্রশিক্ষণ হয় অনেক সময় ১৯৬০ সালের বিমান দিয়ে, যা এখানে (আয়ারল্যান্ডে) স্বাভাবিক!’

প্রসঙ্গত, গত ২১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনা এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৫ জন এবং ঢাকা বার্ন ইউনিটে একজনসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (শুক্রবার সকাল ১০টা) তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫১ জন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর