তরুণীর মরদেহ নিয়ে উল্লাসের ভিডিও, নৃশংসতার অভিযোগ হামাসের বিরুদ্ধে 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:১৭ পিএম

ইসরায়েলে হামলা জোরদার করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। এর মধ্যে গাজা থেকে বহু হামাস যোদ্ধা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জিম্মি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। জিম্মি হওয়াদের মধ্যে আছে— শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীরাও। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, জিম্মি হওয়া এসব ব্যক্তির মধ্যে কেউ কেউ বেঁচে আছে। আবার কাউকে মেরে ফেলা হয়েছে।

ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হামাস যোদ্ধাদের নির্যাতনের বিভিন্ন ভিডিওচিত্র। সেসবে দেখা যাচ্ছে, হামাস যোদ্ধারা গাজা উপত্যকা দিয়ে অনুপ্রবেশ করছে। গাড়িতে নারীদের টেনে তোলা হচ্ছে। ফাঁকা গুলি ও মিসাইল ছুড়ছে। একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণীর অর্ধ-নগ্ন মরদেহ গাড়ির পেছনে নিয়ে উল্লাস করছে হামাস যোদ্ধারা। মরদেহের ওপরে বসে আছে একজন। পাশে হামাস সমর্থকেরা উল্লাস করছে, পাশাপাশি দৌড়াচ্ছে এবং গায়ে থুথু দিচ্ছে। 

ভিডিওর ওই মৃত তরুণীর পরিচয় মিলেছে। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ওই তরুণী ছিলেন একজন জার্মান ট্যাটু শিল্পী। ৩০ বছর বয়সী ওই তরুণীর নাম শানি নিকোল লুক। একটি সংগীত উৎসবে অংশ নিতে ইসরায়েলে অবস্থান করছিলেন তিনি। হামাসের অপহরণের শিকার একদল পর্যটকের মধ্যে শানিও ছিলেন বলে জানাচ্ছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। 

শানি নিকোল লুক ছিলেন একজন জার্মান ট্যাটু শিল্পী। ছবি: এক্স ঘটনাটি সামনে আসে শনির মা রিকার্ডার একটি হৃদয়বিদারক ভিডিও প্রকাশ হলে। ভিডিওতে তিনি তাঁর মেয়েকে ফিরে পেতে আকুতি জানান। মোবাইল ফোনে শানির একটি ছবি দেখিয়ে তিনি বলছিলেন, ‘আমার মেয়ে শানি নিকোল লুক একজন জার্মান নাগরিক। ফিলিস্তিনি হামাস দক্ষিণ ইসরায়েলে একদল পর্যটককে অপহরণ করে। তাঁদের মধ্যে আমার মেয়েও ছিল।’

শানির মা আরও বলেন, ‘আমরা একটি ভিডিও পাই, যেখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমাদের মেয়েকে গাজা উপত্যকায় গাড়িতে করে অচেতন অবস্থায় হামাস সদস্যরা নিয়ে যাচ্ছে। আমি আমার মেয়ের খবর জানতে চাই।’ 

এদিকে বিবিসির খবরে জানা যায়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই হাজার। হতাহতের এ খবর জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েলে হামাসের চালানো হামলায় অন্তত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের ইসরায়েলি দূতাবাস। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার ধ্বংসস্তূপ সরানোর অভিযানে আরও ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। গাজা শহরের একটি আবাসিক ভবনে চালানো এ হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হন। ইসরায়েল দাবি করেছে, কয়েক মাস ধরে...
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমলেও গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র-ইরান এবং ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, গাজায় নতুন করে সংঘাত বাড়ার...
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার গাজার মধ্যাঞ্চলে ওই হামলা হয় বলে আল জাজিরা জানিয়েছে।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর