গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নিহত ১৩ 

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার গাজার মধ্যাঞ্চলে ওই হামলা হয় বলে আল জাজিরা জানিয়েছে। 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ এএম

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার গাজার মধ্যাঞ্চলে ওই হামলা হয় বলে আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে দুজন ছেলে শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং নয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আল-আকসা হাসপাতাল জানিয়েছে, নুসাইরাতের শহুরে শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ বছর বয়সী এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সী ছেলে রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী যমজ সন্তানের মা ছিলেন। তাদের প্রতিবেশী একজন নিহত হয়েছেন, যার বয়স ১৫ বছর। স্থানীয় একজন বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আমাদের ঘুম ভাঙে। আঘাত ছিল শক্তিশালী। কোনো পূর্ব সতর্কতা ছিল না।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ-জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ-উত্তর ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ গাড়িতে হামলা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় মধ্য গাজার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফ সহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আল-আকসা হাসপাতাল নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, আরও ১৪ জন আহত হয়েছেন। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনে মন্তব্য করা হয়নি।

দুই বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হলেও তা কাজে আসছে না। 

পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর