রাখির জন্য বিয়ে হয়নি তনুশ্রীর, নানা অভিযোগে থানায় মামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪১ পিএম

ফের খবরের শিরোনাম বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সঙ্গে আছেন আরেক আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত। রাখির নামে মামলাও করেছেন তনু। এনেছেন মানসিক ও আর্থিক হয়রানির অভিযোগ। তার মতে, রাখির জন্য বিয়েও করতে পারেননি তনুশ্রী।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, তনুশ্রী ভারতের গতকাল (১২ অক্টোবর) ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তাঁর নামে অভিযোগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি তনুশ্রী বলেন, ‘'আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে ‘মি টু’ মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্থা করেছিল সেটার জন্য আমি এই অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওঁর নামে মামলা করেছি।'’

কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, 'আমি নানা পাটেকারের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওঁর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি, এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওঁর সব কাজের জন্য শাস্তি পান।'‌

অভিনেত্রীর কথায়, 'রাখির জন্য আমি অনেক মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে গেছি। উনি আমার নামে যা যা সব বলেছিলেন সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনও না কোনও নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওঁর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে।'

তিনি আরও দাবি করেন যে রাখির জন্যই নাকি তাঁর বিয়ে হয়নি।

জানা যায়, তাদের মধ্যকার ঝামেলা বেশ পুরনো। এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, '‘হর্ন ওকে প্লিজ’ ছবির সময় ওঁরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এরপর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওঁরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সমস্ত চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওঁরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।'’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর