কনসার্ট না করে টাকা আত্মসাতের মামলায় নোবেলের প্রতিবেদন ৫ ডিসেম্বর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম

কনসার্ট না করে এক লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

এর আগে, গত ২২ মে বাদীকে কনসার্টের এক লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার শর্তে জামিন পান নোবেল। এরপর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান দুই বাংলার জনপ্রিয় গায়ক নোবেল।

জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গত ২৫ মার্চ আসামি নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করেন বাদী। তখন নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এসময় নোবেল অনুষ্ঠানের পূর্বেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে বলে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, পরে এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে মামলার বাদীর (ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী) রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। উভয়ের সম্মতি...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। আজ সোমবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন...
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর