আদালতে পরী মণি

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:৩৪ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন পরী মণি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত। 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তাঁর বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরী মণি। পরে ২০২২ সালে আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। 

জবানবন্দিতে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তাঁর বন্ধুদের নিয়ে বোটক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তাঁর সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেন। এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন পরী সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

অন্যদিকে ওই রাতের ঘটনায় পরী মণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদও আদালতে একটি মামলা করেন। মামলায় পরী ও তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি। 

ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় গত জানুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পরী মণির বিরুদ্ধে। তবে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর