সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:১৬ পিএম

মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী ও অভিনেতার মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে। ৩০ বছর পর দেহাবশেষ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। এ জন্য আমরা এই দেহাবশেষ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছে।’

ওই আবেদনে বলা হয়, বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহর মরদেহ শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেখানেই কবরস্থ আছে। ভিকটিমের দেহাবশেষ উত্তোলনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হবে এবং ব্যাপক বাধার সৃষ্টি হতে পারে। এতে বাদী মো. আলমগীর কুমকুম এবং মা নিলুফাজামান চৌধুরী ওরফ নীলা চৌধুরীর আপত্তি রয়েছে। এ জন্য আলোচিত চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করা প্রয়োজন।

আদালতে শুনানির সময় মামলার বাদী ও নিহতের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ জুন মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে প্রয়াত নায়কের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিল আদালত। 

আবেদনে বলা হয়, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে মরদেহ পুনরায় পরীক্ষা করা জরুরি। আদালত আবেদন মঞ্জুর করার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ উত্তোলন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটন রোডের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় এবং পরে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।

পরবর্তীতে দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা মো. আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত অক্টোবরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি অপমৃত্যু থেকে পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, সালমান শাহর মৃত্যু ঘিরে সন্দেহজনক পরিস্থিতি, শরীরে আঘাতের চিহ্ন এবং ঘটনাস্থলের বিভিন্ন অসঙ্গতি পুনরায় তদন্তের প্রয়োজন তৈরি করেছে। সেই কারণেই মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনে নতুন করে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর থেকেই বিষয়টি নিয়ে জনমনে নানা বিতর্ক ও সন্দেহ রয়ে গেছে। আদালতের সাম্প্রতিক নির্দেশের পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর