কী লাভ সমিতি রেখে, বিস্ফোরক ওমর সানী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায়। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই ছবিতে তাঁর লুক। এদিকে, পর্দায় তাঁকে নিয়মিত না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা। কথা বলেন নানা ইস্যুতে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিস্ফোরক পোস্ট দেন তিনি। যেখানে নির্দিষ্ট করে ব্যক্তি বা সংগঠনের নাম না বললেও, ইঙ্গিত যে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সমিতির দিকে সেটা স্পষ্ট।

ওমর সানী লেখেন, ‘কিছু মানুষ যাচ্ছে তাই বলে যায়, আমরাও দেখি আমাদের সমিতিও দেখে কিন্তু তারাও না দেখার ভান করে আর আমরাও কিছু বলি না। সময় এক সময় ফিরিয়ে দিবে, কী লাভ সমিতি রেখে, আপনাদের কাজটা কী?’
 

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ওমর সানী। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর সঙ্গে জুটি বাঁধেন এ নায়ক। পরবর্তীতে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। অন্যদিকে, ওমর সানী অভিনীত সিনেমার মধ্যে ‘চাঁদের আলো’, ‘প্রেম পতিশোধ’, ‘আখেরি হামলা’, ‘পাগল তোর জন্য রে’, ‘কুলি’, ‘আজব প্রেম’ প্রভৃতি উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর