আড়িপাতা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১০:২১ এএম

একের পর এক নতুন ফিচার আনছে বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের আরও সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষযক ওয়েবসাইট গ্যাজেটস নাউ জানায়, বর্তমানে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীর গোপনীয়তায় আরও একটি সুরক্ষা বলয় তৈরি করতে পারবে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের কল করার ক্ষেত্রে সুরক্ষা দেবে এই ফিচার। 

নতুন ফিচারের নাম প্রটেক্ট আইপি এড্রেস ইন কলস। সম্প্রতি এর একটি টগল তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপে। এটির কাজ হলো কোনো সন্দেহভাজনকে ব্যবহারকারীর অবস্থান বা ফোনে আড়িপাততে না দেওয়া। ডব্লিউএ বিটাইনফো অনুযায়ী, এই সুবিধা এখন পাচ্ছেন কেবল অ্যান্ড্রয়েড ও আইওএস- এর সবশেষ বিটা ভার্সন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকবে না এই ফিচারে। তবে কলের গুণমান কিছুটা ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাইভেসি বিভাগের প্রবেম করে এই নতুন বিভাগটি খুঁজে পাওয়া যেতে পারে। নতুন ফিচার সক্রিয় করা থাকলে হোয়াটসঅ্যাপের সমস্ত কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। অর্থাৎ কোনো তৃতীয় পক্ষ, এমনকি হোয়াটসঅ্যাপও শুনতে পাবে না।

এই মুহূর্তে কিছু নির্বাচিত ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে প্রটেক্ট আইপি এড্রেস ইন কলস ফিচারটি দেখা যাচ্ছে। শিগগিরই সকল ব্যবহারকারীর জন্য এই ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। তবে ঠিক কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন সবাই তা এখনও জানা যায়নি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর