এক চার্জে চলবে দুই দিন, আসছে রিয়েলমির নতুন ফোন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স নিয়ে আসছে নতুন এই স্মার্টফোন।

রিয়েলমির তথ্যমতে, স্মার্টফোনটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ‘টাইটান ব্যাটারি’ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, ব্যাটারিটি সাত বছর পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য (ব্যাটারি হেলথ) ধরে রাখতে সক্ষম হবে।

রিয়েলমির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি প্রায় ১ দশমিক ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ছাড়া ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি অনলাইন ভিডিও স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ ব্যবহার সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটির স্থায়িত্ব বাড়াতে এতে ব্যবহার করা হয়েছে আর্মরশেল গ্লাস। পাশাপাশি শক্তিশালী সুরক্ষামূলক স্তর এবং হার্ড গ্লাস সারফেস থাকায় এটি দৈনন্দিন ব্যবহারে ছোটখাটো আঘাত ও আঁচড় থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে দাবি রিয়েলমির।

রিয়েলমি সি১০০-এ আইপি৬৯-প্রো মানের পানি ও ধুলা প্রতিরোধী সুবিধার পাশাপাশি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তিও রয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ফোনের ক্ষতির ঝুঁকি তুলনামূলক কম হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পড়াশোনা, অনলাইন ক্লাস, গেমিং, ভিডিও দেখা, নেভিগেশনসহ দৈনন্দিন বিভিন্ন কাজে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করেই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটি শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে।

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
রেলের ই-টিকিট কিনতে গিয়ে দেশের নাগরিকের তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে। এতে আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধের ঝুঁকিতে সামরিক ও গোয়েন্দার বাহিনীর সদস্য সহ ৮৫ লাখ মানুষের তথ্য। যা ডার্ক ওয়েবে ছড়িয়ে...
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
লোডিং...

এলাকার খবর