ঢাক বাজালেন অনির্বাণ, নাচলেন জয়া আহসান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম

ট্রেলার কিংবা কাস্টের জন্য অনেক দিন ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘দশম অবতার’। এবার সেই প্রতীক্ষার অবসান। শারদীয় দুর্গপূজার আমেজে পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত এই আলোচিত সিনেমা। বর্তমানে অভিনেত্রীও রয়েছেন কলকাতায়। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচারণার অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) একটি মণ্ডপে গিয়েছিল টিম ‘দশম অবতার’। যেখানে জমিয়ে নাচলেন জয়া আহসান। আর ঢাক বাজাতে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

সিনেমাটির একটি দৃশ্যে জয়া-অনির্বাণ। ছবি: পোস্টার

সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার বরাতে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, মণ্ডপে সদলবলে হাজির হয়েছেন সৃজিত। তাঁর সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য। এক ফাঁকে পূজার আমেজে মেতে ওঠেন তাঁরা। ঢাক বাজাতে দেখা যায় প্রসেনজিৎ-অনির্বাণকে। তারই তালে তালে নাচেন জয়া আহসান। সঙ্গে ছিলেন অন্যান্যরাও।

প্রসঙ্গত, ‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র প্রিক্যুয়েল ‘দশম অবতার’। অভিনয় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান। এরই মধ্যে পশ্চিমবাংলার প্রথম কপ ইউনিভার্সের এই ছবি মুক্তির আগেই রীতিমতো রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বিক্রিতে ছাপিয়ে গেছে অতীতের রেকর্ড। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ জানিয়েছে, মুক্তির আগে ছবিটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যা টলিউডের ক্ষেত্রে সর্বোচ্চ।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর