অনলাইনে দেখা যাচ্ছে ‘লিও’

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:০৬ পিএম

মুক্তি পাওয়ার পরই রেকর্ড তছনছ করেছে থালাপতি বিজয়ের ‘লিও’। ভারতের এক হাজারেরও বেশি হলে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টারের এই ছবি। 

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি! যেটি প্রথম দিনের আয়ের দিক থেকে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়াও শুধু ভারতেই ‘লিও’ আয় করেছে ৬৫ কোটি রুপি! তবে এত কিছুর পরও একটা ধাক্কা খেয়েছে ছবিটি। কারণ এটি পাইরেসির কবলে পড়েছে। সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে আরও জানা যায়, অনলাইনের বিভিন্ন সাইটে ছবিটির এইচডি সংস্করণ দেখা যাচ্ছে। কেউ কেউ আবার সিনেমা হল থেকে সিনেমাটি সরাসরি স্ট্রিমিংও করেছেন!

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। ৩০০ কোটি রুপির বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন ও অর্জুনের মতো তারকারা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর