মুক্তির আগেই শাহরুখের রেকর্ড ভেঙে দিল বিজয়ের ‘লিও’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩০ এএম

আজ মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘লিও’। প্রথম দিনেই বিভিন্ন রেকর্ড ভেঙে বক্স অফিসে গর্জন তুলেছে ছবিটি। এছাড়া চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘লিও’, যা বিজয় ভক্তদের জন্য সুংসবাদই বটে। অগ্রিম টিকিট বিক্রিতে ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে ছবিটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে জানা যায়, ‘লিও’ ইতোমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ টপকে গেছে শাহরুখ খানের ‘জওয়ান’কে। অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ১৫.৭৫ লাখ।

অগ্রিম টিকিটের পর ইউএসএ প্রিমিয়ারের ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ‌‌‘লিও’। সেখানে সিনেমাটির বক্স অফিস আয় ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ব্লকবাস্টার ‘জেলার’, ‘জওয়ান’ ও ‘পাঠান’সহ অন্যান্য ভারতীয় সিনেমা এই মাইলফলক ছুঁতে পারেনি। এমনকি রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’কেও টপকে গেছে এই ছবি। 

‘লিও’র মার্কিন পরিবেশক সংস্থা জানিয়েছে,  সেখানকার ১০০০’র বেশি স্ক্রিনে দেকা যাচ্ছে সিনেমাটি। দর্শকের টিকিট চাহিদাও প্রচুর। এভাবে চলতে থাকলে ইউএসএ প্রিমিয়ারে শীর্ষে থাকা রজনীকান্তের ‘কাবালি’ সিনেমার রেকর্ডকেও ভেঙে দেওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

এদিকে, বিজয়ের সিনেমাটি এখন পর্যন্ত ৩১ কোটি আয় করেছে অগ্রিম বুকিং থেকে, যেখানে ‘জওয়ান’ অগ্রিম বুকিং থেকে ৪১ কোটি আয় করেছে। মূলত সিনেমা দুটির টিকিটের দামের পার্থক্যের কারণেই পিছিয়ে রয়েছেন বিজয়। উদ্বোধনী দিনে ‘জওয়ান’-এর গড় টিকিটের মূল্য ছিল ২৫১ রুপি, যেখানে ‘লিও’র টিকিটের মূল্য ২০২ রুপি।

প্রসঙ্গত, ২ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। লোকেশ কানাগরাজ পরিচালিত এ সিনেমায় বিজয়ের ছাড়াও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন। 

এ ছবির মাধ্যমে তৃষা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধেছেন থালাপতি বিজয়। এর আগে ‘ঘিলি’ ও ‘থিরুপাচি’র মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। সর্বশেষ তাঁদের দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুরুভি’তে।

এদিকে, বাংলাদেশেও বিজয়ের এ সিনেমা মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর