‘মেয়ে যদি গাজায় জন্মাত তাহলে তাকে কীভাবে রক্ষা করতাম’

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

বিশ্বের সব মানুষের দৃষ্টিই এখন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দিকে। আক্রমণ-পাল্টা আক্রমণে বিধ্বস্ত এক নগরে পরিণত হয়েছে গাজা। সেখানকার বাসিন্দারা ভুগছেন খাবার, বিদ্যুৎ ও নিরাপদ পানির অভাবে। এমনকি চিকিৎসা সামগ্রীও ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন অবরুদ্ধ অবস্থায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে গাজায়। সেসব দেখে এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানালেন তিনি।

ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেই পোস্টেই তিনি লিখেছেন, আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত তাহলে তিনি তাঁকে কীভাবে বাঁচাতেন? 

এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‌‘যে কোনও মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন তাঁরা তাঁদের একরত্তি সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দ, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই। কিন্তু একই সঙ্গে জানি আজ আমার মতো আরও অনেক মায়েরাই শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’

যোগ করে তিনি লেখেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি যে আজ যদি সে গাজায় জন্মাত তাহলে আমি তাকে কীভাবে রক্ষা করতাম। আমি চাই না ওকে কখনও এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে এই দেশে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’

হাসপাতালে রকেট হামলা, শিশুদের মেরে ফেলা, ত্রাণ শিবিরে হামলা নিয়েও সরব হয়েছেন স্বরা। তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন গাজার শিশুদের রক্ষা করেন সমস্ত যন্ত্রণা এবং মৃত্যুর থেকে, কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের কোল আলো করে এসেছে পরিবারে নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া। দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তাঁরা। এরপরই তাঁদের সন্তান আসার কথা শোনা যায়।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর