বিমানবন্দরে শাকিবকে পেয়ে হতবাক শুভ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পিএম

বিমানবন্দরে সেলফিতে শুভ ও শাকিব। ছবি সংগৃহীত

এক ফ্রেমে শাকিব খান ও আরিফিন শুভ। ভক্তদের জন্য নিশ্চয়ই অসাধারণ এক মুহূর্ত। আর সেটাই ঘটল। তবে সিনেমার কোনো শুটিং স্পট বা মঞ্চ নয়, তাঁদের দেখা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শাকিবের ভারতবিষয়ক ঘটনা গত কয়েকদিন ধরেই মিডিয়াতে এসেছে। ২৭ অক্টোবর থেকে তিনি ভারতের বারানসিতে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু করবেন। তাই শাকিব যাচ্ছেন মুম্বাইতে। শুভও তাই। মজার বিষয় হলো তাঁরা একই বিমান করে উড়াল দিয়েছেন। 

শুভর মুম্বাই যাওয়ার কারণও সিনেমা। তবে শুটিং নয়। ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি। মুক্তির আগে তাই মুম্বাই যাচ্ছেন তিনি। সেখানে ছবির প্রদর্শনীতে থাকাসহ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শুভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দুই দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল।

শুভ ও শাকিব। আপ্লুত দুজনই। ছবি সংগৃহীত

এদিকে, বিমানবন্দরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে শাকিব খান যখন আরিফিন শুভকে দেখলেন, পিঠ চাপড়ে দিলেন। শুভও বিমানবন্দরে শাকিবকে এভাবে পেয়ে অনেকটা হতবাক। শাকিব খানও সদ্য অস্ত্রোপচার হওয়া আরিফিন শুভর শারীরিক অবস্থার খবর নিলেন। শুধু তাই নয়, এই দারুণ মুহূর্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লেখেন, ‘‘‘দরদ’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তাঁর গন্তব্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তাঁর স্ট্রাগল, তাঁর ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস।’’

শেষে বলেন, ‘আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।’

জানা যায়, শাকিব খান ও আরিফিন শুভ আজ বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে চড়ে মুম্বাই উড়াল দিয়েছেন। 

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও অভিনয়ের কথা রয়েছে শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের। নির্মিত হবে চারটি ভাষায়—বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম।

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর