তাহলে কি ক্রিকেট মাঠেই নামবেন জায়েদ খান?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম

খুব একটা ভালো সময় যাচ্ছে না টিম টাইগারদের। গতকালই (২৪ অক্টোবর) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে নেই ধারাবাহিকতা, বলেও নেই ছন্দ।

দলের এই ক্রান্তিকালে এগিয়ে আসতে চাইছেন চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন শিল্পী সমিতির এ নেতা ও অভিনেতা। ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে মজা করে লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’‌

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা গোটা চারেক ছবিও পোস্ট করেছেন তিনি। তাহলে কি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন তিনি? উত্তর দেননি।

খোঁজ নিয়ে জানা যায়, জায়েদ খান খেলাধুলাতেও পারঙ্গম। প্রতিযোগিতামূলক বিভিন্ন লিগেও খেলেছেন এই শিল্পী।

এদিকে, জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজাও করছেন।

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর