আমার হিন্দির জন্য দায়ী শাহরুখ, বললেন শুভ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম

গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটির বিদেশি সংস্করণ ‘মুজিব: মেকিং অব আ নেশন’ গতকাল (২৭ অক্টোবর) ভারত, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ উত্তর আমেরিকায় মুক্তি পেয়েছে। 

ছবির প্রচারের কাজে আরিফিন শুভ এখন ভারতে। সিনেমাটি ছাড়াও নানা দিক নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে। সেখানে মজার এক অভিজ্ঞতা তুলে ধরলেন এ তারকা।

বললেন, ‘‘মুম্বাই এখন আমার সেকেন্ড হোমের মতো। মানুষ আমাকে অরবিন্দ বানিয়ে দিয়েছে। তারা খুব আত্মবিশ্বাসের সাথে আমাকে অরবিন্দ ডাকে আর আমি বলি ‘জি জি’, আমার অভ্যাস হয়ে গেছে। সিনেমার টিমের সাথে চার বছর কাটিয়ে আবার এখন এই জায়গাটাকে বাড়িই মনে হয়।’’

আরিফিন শুভ খুব সাবলীলভাবে হিন্দি বলতে পারেন। তাকে জিজ্ঞেস করা হয় হিন্দিতে তিনি এত সুন্দর করে কথা বলেন কীভাবে? প্রত্যুত্তরে তিনি ‘দোষটা’ চাপান শাহরুখ খানের ওপর। তিনি রসিকতা করে বলেন, ‘এর জন্য দায়ী জনাব শাহরুখ খানসহ সকল বলিউড তারকা।’

অন্যদিকে, সিনেমা প্রসঙ্গে অভিনেতা বলেন, “একটি বিষয় বলার আছে আমার, আমি অভিনয় করিনি ‘মুজিব’ ছবিতে। একজন মানুষ হওয়ার ভান করা এবং একজন মানুষ হয়ে যাওয়ার মাঝে পার্থক্য আছে। শ্যাম বেনেগাল জি আমাকে সেটা বুঝিয়েছেন। আমি প্রথমে মুজিবের অঙ্গভঙ্গি, পাইপ ধরার ধরন অনুকরণ করছিলাম। শ্যাম জি আমাকে সেটা বন্ধ করতে বললেন। বললেন, ‘আপনি শেখ মুজিবুর রহমান নন’। তিনি খুব অল্প সময় থাকলেও তার ভিত্তিটা থেকে গেছে। এই বিষয়টি চরিত্র সম্পর্কে আমার পুরো ধারণাই বদলে দেয়।’’

এদিকে ছবিটি মুক্তির আগে মুম্বাইয়ে হয়েছে এর প্রদর্শনী। যা দেখে আরিফিন শুভর প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমায় অন্যান্য চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুসহ শতাধিক শিল্পী।

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
ঢালিউড অভিনেতা আরিফিন শুভর ক্যারিয়ারে অন্যতম সিনেমা হয়েছে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে অভিনয় করে একসময় যেমন তুমুল প্রশংসা পেয়েছেন, শুনেছেন সমালোচনাও।...
ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক করলেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে লিড চরিত্রে অভিনয় করেছেন শুভ। আজ ১৯ মার্চ মুক্তির কয়েক ঘণ্টার...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর