শীর্ষ তালিকায় বিজয়ের ‘লিও’, ১০ দিনে আয় কত?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম

দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের ‌‘লিও’ মুক্তির ১০ম দিন আজ। গত ১৯ অক্টোবর বিশ্বব্যাপী ৫ হাজার ৬০০ হলে মুক্তি পেয়েছিল সিনেমা। প্রথম দিনে তামিল কোনো সিনেমা হিসেবে আন্তর্জাতিক বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করে সর্বকালের সেরা ওপেনিং রেকর্ড গড়ে নেয় ছবিটি। তবে এরপরই মন্থর হয়ে পড়ে গতি! মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন দ্রুতই বক্স অফিসে সিনেমাটি পৌঁছে যাবে ৫০০ কোটির ক্লাবে। তবে বাস্তবে এর প্রতিফলন আর ঘটেনি।

গত শুক্রবার (২৭ অক্টোবর) বক্স অফিসে সবচেয়ে কম আয় করে সিনেমাটি। কিন্তু গতকাল শনিবার আবারও কিছুটা আয় বেড়েছে। আজ মুক্তির ১০ম দিন পার করছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই ছবি।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, এরই মধ্যে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ‘লিও’। আর বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৫৯৩ কোটি ৪৫ লাখের বেশি)। এমনকি রজনীকান্তের ‘২.০’-এর পর যুক্তরাজ্য ও ভারতে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবেও রেকর্ড করেছে। 

আইএমডিবির মতে, তামিল সিনেমার শীর্ষ আয়ের তালিকায় চার নম্বরে ‘লিও’। শীর্ষ অবস্থানে ‘২.০’. দ্বিতীয় ‘জেলার’ ও তৃতীয় ‘পন্নিয়িন সেলভান: পার্ট ১’।

প্রসঙ্গত, পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। চলতি বছরের জানুয়ারিতে তামিলনাড়ুর চেন্নাইয়ে শুরু হয়েছিল এর দৃশ্যধারণ। তবে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে।

‘লিও’ ছবিতে থালাপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর