লুবাবাকে নিয়ে ট্রল, আইনি পদক্ষেপে যাচ্ছে পরিবার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:১৬ পিএম

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি সেখানেই ট্রলের শিকার হচ্ছেন এই খুদে শিল্পী। এ কারণে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে তার পরিবার। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম। 

তিনি বলেন, 'এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।'

তিনি জানান, নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তার ভাষ্য, ‘লুবাবার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।'

প্রসঙ্গত, সম্প্রতি লুবাবার একটি কথোপকথন ভাইরাল হয়েছে। কথা বলার এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’।  তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান রয়েছে। ফেসবুকে কয়েকজন তারকাও তাকে নিয়ে সমালোচনা করেছেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর