মাহি বললেন ‘বুক কেঁপে উঠল’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পিএম

শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ। তাঁর মৃত্যুতে শোকের মাতম দেশজুড়ে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন এই নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ে আছেন এক পুলিশ সদস্য। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইট-পাটকেল। অন্যটিতেও একই চিত্র। মাটিতে লুটিয়ে পড়া এক পুলিশ সদস্যকে ঘিরে আছেন কয়েকজন। তাঁদের হাতে লাঠিসোটা, মুখে মাস্ক। ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বুক কেঁপে উঠলো’।

অন্য একটি পোস্টে চিত্রনায়িকা জানিয়েছেন তাঁর উৎকণ্ঠার কথা। লিখেছেন, ‘আমার অনেক ভয় লাগতেছে কেন?’

মাহি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। চলতি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন কিনা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাতৃত্বকালীন বিরতি ভেঙে সম্প্রতি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। তবে প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খানের সঙ্গে নায়িকার বিরোধের জেরে আপাতত ছবিটির শুটিং স্থগিত রয়েছে।       

এদিকে, সাম্প্রতিক বছরগুলোয় পর্দার চেয়ে রাজনীতিতেই বেশি সক্রিয় ভূমিকা রেখেছেন মাহিয়া মাহি। প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—এই দুই আসনে মনোনয়ন চাইবেন এই ‌‘অগ্নিকন্যা’খ্যাত নায়িকা।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর