জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

শ্রেষ্ঠত্বের পদক উঠছে চঞ্চল-জয়ায় হাতে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম

২০২২ সালের জন্য চলচ্চিত্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘ওরা ১১ জন’খ্যাত অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনা। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ৩১ অক্টোবর প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়।

২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যৌথভাবে দুটি ছবি। এরমধ্যে রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হয়েছেন ‘শিমু’ নির্মাতা রুবাইয়াত হোসেন।

এছাড়াও পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ), শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা মিমি (পাপ-পুণ্য)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’। শ্রেষ্ঠ খল অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক ‘দেশান্তর’ সিনেমার জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী হয়েছে বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)। শ্রেষ্ঠ সংগীত পরিচালক মাহমুদুল ইসলাম খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ সিনেমার জন্য। যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাচ্ছেন বাপ্পা মজুমদার (এ মন ভিজে যায়) ও চন্দন সিনহা ( ঠিকানা বিহীন তোমাকে)। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকর রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর