বিচ্ছেদ আলোচনার মধ্যেই সুখবর দিলেন তানিয়া

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

অভিনেত্রী তানিয়া আহমেদ ও সংগীতশিল্পী এস আই টুটুলের বিচ্ছেদ নিয়ে নেটমাধ্যমে চলছে নানা চর্চা। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়, এরপরই আলোচনা-সমালোচনার শুরু। তবে এসব নিয়ে আর কথা বাড়াতে চান না তানিয়া। কারণ, কাজ নিয়েই তাঁর অনেক ব্যস্ততা। বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে অভিনেত্রীর হাতে। চলতি মাসেই শুরুর কথা রয়েছে তাঁর উপস্থাপনায় জনপ্রিয় গেম শো ‘আজকের অনন্যা’। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘তাপ’ নামে নতুন একটি সিনমোয়। এটি পরিচালনা করবেন সুমন ধর।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানিয়া আহমেদ। সেখান থেকেই তিনি জানালেন এই কাজগুলো প্রসঙ্গে। নতুন সিনেমাটি নিয়ে তাঁর ভাষ্য, ‘দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে চট্টগ্রামে শুরু হচ্ছে ‘তাপ’-এর শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সুমন ধর।

সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে তানিয়া বললেন, ‘আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব। আমি রায়হান খানের ছবিতেও যেটা করেছি, ওখানেও হিরো-হিরোইন আছে ঠিকই; কিন্তু অন্য যে চরিত্র আছে, একটা আমি করেছি, অন্যটা মিশা সওদাগর ভাই। আমাদের এই দুটি চরিত্র বাদ দিলে ছবির গল্পটা দাঁড়াবে না। আমি এ ধরনের কিছু একটা করতে চাই।’

‘তাপ’ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই ভাবনা তানিয়ার। তিনি বলেন, ‘ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাইকে দেখা যাচ্ছে, ওই শিলা মাসির চরিত্রের গভীরে ঢুকে যাচ্ছেন। সবাই বলছেন, এত ন্যাচারাল, মনে হচ্ছে আপনি চরিত্রটা কাছ থেকে দেখেছেন। আসলে বিষয়টা মোটেও এমন নয়। আমি আগেও যখন হুমায়ূন (আহমেদ) স্যারের ওখানে কাজ করেছি, তখন আমার সিকোয়েন্স দেখে সেটের সবাই জানে যে অভিনয় করেছি। এমনকি কান্নার ওসব দৃশ্য শেষ পর্যন্ত আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত এনে দিয়েছিল।’

প্রসঙ্গত, তানিয়া আহমেদ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৬ সালে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেন মেহের আফরোজ শাওন। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর