মৃত অভিনেত্রী হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:১২ এএম

টিভি অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। আজ (২ নভেম্বর) বিকাল ৪টার পর এই শিল্পীকে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এর পরপরই হাসপাতাল থেকে নিরুদ্দেশ অভিনেত্রীর প্রেমিক জিয়াউল। 

পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আজ বিকাল আনুমানিক ৩টার দিকে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। তাঁরা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে।'

নাসিম আরও বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় মেকআপ আর্টিস্ট মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তাঁর প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।’

অন্যদিকে হাসপাতালে উপস্থিত আছেন শিল্পী সংঘের আরও দুই নেতা রওনক হাসান ও ঊমির্লা শ্রাবন্তী কর। এরমধ্যে শ্রাবন্তী ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘পুলিশ পৌঁছার আগেই হিমুর প্রেমিক পালিয়েছে। পুলিশ মিহিরকে নিয়ে তাঁকে ধরতে বের হয়ে গেছে। অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ময়না তদন্তের আগে মারা যাওয়ার কারণ বলা সম্ভব হচ্ছে না।’
 
এদিকে খবর রটেছে, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই।

উল্লেখ্য, মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন হুমায়রা হিমু। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার পাশাপাশি হিমু অভিনয় করেন সিনেমাতেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় ‘অরু’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর