শুটিংয়ের মাঝেই অসুস্থ শাকিব-সোনাল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

ভারতে চলছে শাকিব খানের প্যান-ইন্ডিয়ান ‘দরদ’ ছবির শুটিং। এরইমধ্যে সেখানে অংশ নিয়ছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। কিন্তু শুটিংয়ের মাঝেই অসুস্থতা ঝেঁকে বসেছে। ভালো নেই তিনি। জ্বরে আক্রান্ত হয়েছেন এ নায়ক। শুধু তিনিই নয়, বলিউড নায়িকা সোনাল চৌহানসহ ‘দরদ’ টিমের অনেকেই ভাইরাস জ্বরে আক্রান্ত।

বুধবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা অনন্য মামুন। তিনি লিখেছেন, ‘ইউনিটের ৭০% কুশীলবদের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২ ডিগ্রি সেলসিয়াস। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।’

এদিকে, অসুস্থতার খবরে উদ্বিগ্ন শাকিবের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার তাঁর ভূয়সী প্রশংসাও করেছেন। কারণ আত্মত্যাগ রয়েছে বলেই অসুস্থতার মাঝেও শুটিং করছেন বলে অভিমত নেটিজেনদের।

প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, আলোক জৈন, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে চারটি ভাষায় (বাংলা, হিন্দি, তামিল ও মালয়ালম) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর