প্রসেনজিতের পরিচালনায় কঙ্গনা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

সেপ্টেম্বরে ছিল টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। তখনই জানা গিয়েছিল, ২৫ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালনায় ফিরছেন এই অভিনেতা। এর আগে ‌‘পুরুষোত্তম’ ও ‘আমি সেই মেয়ে’ নামে দুটি সিনেমা তাঁরই পরিচালনায় তৈরি হয়েছিল। এবার অভিনেতার পরিচালনায় নির্মাণ হতে যাচ্ছে ‘নটী বিনোদিনী’। আর এতে মুখ্য চরিত্রে থাকছেন বলিউডের কঙ্গনা রানাউত! ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর।

এক রেস্তরাঁ ব্যবসায়ীর প্রযোজনায় হিন্দি ভাষায় নির্মিতব্য এই বায়োপিক পরিচালনা করতে চলেছেন প্রসেনজিৎ। সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ছবিটিতে আপাতত তিনি অভিনয় করছেন না, পরিচালনাতেই শুধু মন দিচ্ছেন।

ছবিটি নির্মিত হচ্ছে বিনোদিনী দাসীর জীবনী অবলম্বনে। ১৮৬২ সালে এক পতিতাপল্লিতে জন্ম তাঁর। মাত্র ১২ বছর বয়সে বাংলা থিয়েটারের জগতে পা দিয়েছিলেন তিনি। সেই সময় রঙ্গমঞ্চে মেয়েদের কাজ করার তেমন চল ছিল না। মাত্র ১১ বছরের ক্যারিয়ারে বাংলা থিয়েটারের আত্মার উত্তরণ ঘটিয়েছিলেন নটী বিনোদিনী। দাপিয়ে অভিনয় করার পর মঞ্চকে মাত্র ২৪ বছর বয়সে বিদায় জানান তিনি। এমন চরিত্রকে বড়পর্দায় তুলে ধরার স্বপ্ন ছিল পরিচালক প্রদীপ সরকারের। তাঁর পরিচালনাতেই কঙ্গনার বিনোদিনী হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাসে প্রয়াত হন এই বাঙালি পরিচালক। তাতেই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে প্রদীপ সরকারের অসম্পূর্ণ কাজের দায়িত্বই কি প্রসেনজিৎ নিজের কাঁধে নিয়েছেন? নাকি তিনি সম্পূর্ণ আলাদাভাবে বায়োপিকটি করতে চলেছেন? আদৌ কি বাংলার সুপারস্টারের পরিচালনায় কঙ্গনা বিনোদিনী হচ্ছেন? প্রশ্ন একাধিক। উত্তর হয়তো অদূর ভবিষ্যতেই জানা যাবে।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই কঙ্গনার ক্যারিয়ারে হিট ছবির দেখা নেই। ‘ধাকড়’, ‘তেজস’—সবই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন অবস্থায় আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র ওপর ভরসা রাখছেন অভিনেত্রী। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। 

এদিকে, বলিউডের গ্ল্যামার দুনিয়ায় পা রাখা মাত্রই সাফল্য পেয়েছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’ সিরিজের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দশম অবতার’ সিনেমাটিতেও সাফল্য পেয়েছেন দারুণ। অন্যদিকে,  পশ্চিমবঙ্গেও ‘নটী বিনোদিনী’র বায়োপিক তৈরি করছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় বিনোদিনী হয়েছেন রুক্মিণী মৈত্র।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর