ইমরানের গানে নায়িকা দীঘি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:২১ পিএম

টানা ৫ বছর পর নতুন গান এলো জনপ্রিয় জুটি ইমরান-পূজার। যার মাধ্যমে প্রথমবার ইমরানের মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা দীঘি। ‘চোখে চোখে’ নামের এই গানটি অন্তর্জালে প্রকাশ হয়েছে ৭ নভেম্বর সন্ধ্যায়, সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

দীঘি, ইমরান ও পূজা। ছবি: সিএমভিগানটি লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। ব্যয়বহুল এই রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। 

ইমরান বললেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এরজন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভিকে। আশা করছি, আমরা সামনেও এমন প্রজেক্ট করব।’

এদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি, সবার গানটা খুব ভালো লাগবে।’

এদিকে গানের অন্য শিল্পী পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।’

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর